Digital Barta

Digital Barta - An online news portal 24Hours at your service. Here we Value the Genuine news only.

Don't Miss! Grab the Deal Now

Breaking

Showing posts with label LEGAL. Show all posts
Showing posts with label LEGAL. Show all posts

Tuesday, 4 December 2018

December 04, 2018

দেশের নেতাদের বিরুদ্ধে ঝুলে রয়েছে চার হাজারের ও বেশী খুন, শ্লীলতাহানির মত ক্রিমিনাল কেস ! জানাল খোদ সুপ্রিম কোর্ট

দেশের নেতাদের বিরুদ্ধে  ঝুলে রয়েছে চার হাজারের ও বেশী খুন, শ্লীলতাহানির মত  ক্রিমিনাল কেস !  জানাল খোদ সুপ্রিম কোর্ট   

কোন কেস তো ১৯৯১ সাল থেকে ,কিন্তু এখন চার্জশিট পেশ হয়নি 


ওনাদের কেও দিল্লির মসনদে তো কেও নিজ নিজ রাজ্যের আইন সভার সদস্য । ব্যাস , এটুকু পরিচয় দিলে সত্যের অপলাপ হবে ! ওনাদের প্রত্যেকের নামের পাশে ঝুলছে এক এক রকমের অপরাধের অভিযোগ ! আর যে সে অভিযোগ না ! সব কটাই ক্রিমিনাল কেস !   কারো নামের পাশে ঝুলছে ভয় দেখানো, চুরি ছিনতাই এর অভিযোগ তো কারো নাম উজ্জ্বল করে আছে খুন, শ্লীলতাহানির মত আরও সাংঘাতিক সাংঘাতিক অভিযোগ ! আর সেই মামলার সংখ্যা চার হাজারেরও বেশী !!
মামলাগুলির কারো বয়স ১০ বছর তো কারো তিন দশক ! আর বিচারপ্রার্থী নিরবে নিভৃতে দাড়িয়ে !
এক জনস্বার্থ মামলাতে তথ্যগুলি জানাল খোদ সুপ্রিম কোর্ট ।

টোটাল এ ধরনের কেস এর সংখ্যা ৪১২২ টি ! এর সব কয়টি ক্রিমিনাল কেস! এদের মধ্যে এমন কিছু কেস আছে যা ১৯৯১ সাল থেকে পেন্ডিং, যাদের এখন চার্জশিট পেশ করাও হইনি !

এ জাতীয় খবরের  আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ-


LIKE OUR FACEBOOK PAGE - DIGITAL BARTA 
বি জে পি লিডার তথা আইনজীবী অস্বিনি উপাধ্যায় একটি জনস্বার্থ মামলা করেন এবং দাবী জানান জে এই ক্রিমিনাল কেসে জড়িত আইনসভার সদস্যদের  যাতে লাইফ টাইম ব্যান করা হয় ! 

যদিও , সুপ্রিম কোর্ট এই পেন্ডিং কেসগুলির দ্রুত নিস্পত্তির জন্য একটি স্পেসাল কোর্ট গঠন করতে বলেছেন  এবং সমস্ত হাই কোর্টের থেকে এ জাতীয় কেসের  পুরো তথ্য চেয়েছেন ।

অন্যদিকে কেন্দ্র সেই ২০১৭ সালের ডিসেম্বর মাসে জানিয়েছিল যে , রাজ্য ও কেন্দ্রের এম এল এ এবং এম পি দের ক্রিমিনাল কেস গুলির দ্রুত নিস্পত্তির জন্য একটি আলাদা কোর্ট গঠন করা হবে যাতে কেস গুলির বিচার প্রক্রিয়া সম্পন্ন হয় ।
এ বাপ্যারে অবশ্য রাজনৈতিক দল গুলি মুখে কুলুপ এঁটেছেন ! মন্ত্যবে নারাজ ! প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে ! সবার একটাই প্রশ্ন - যারা আইন সভার আইন তৈরির দায়িত্বে রয়েছেন তাদের বিরুদ্ধে যদি এমন গুরুতর অভিযোগ থাকে তাহলে প্রশ্ন ওঠার অবকাশ যথেষ্ট রয়েছে বৈকি ! আরও একবার প্রশ্ন উঠছে তাহলে বিচার এর বানী কি শুধুমাত্র সমাজের এক শ্রেণির জন্য ! তবে বিচার কিভাবে হবে, কারন- অধিকাংশ কেস এর চার্জশিট ই জমা পড়েনি যে !!