Digital Barta

Digital Barta - An online news portal 24Hours at your service. Here we Value the Genuine news only.

Don't Miss! Grab the Deal Now

Breaking

Showing posts with label GST NUMBER. Show all posts
Showing posts with label GST NUMBER. Show all posts

Sunday, 7 October 2018

October 07, 2018

GST NUMBER !! - এটা দেখে কি কি গুরুত্বপূর্ণ তথ্য আপনি জানতে পারবেন - জেনে নিন বিস্তারিত

GST NUMBER !!  -  এটা  দেখে কি কি গুরুত্বপূর্ণ  তথ্য  আপনি জানতে পারবেন

একটা GST  বিল / নাম্বার দেখে জানা যায় নানান তথ্য - জানেন কি আপনি !?

আমাদের প্রত্যেকের কাছেই নানান ধরনের ধরনের পরিচয়পত্র থাকে । কখন তা  প্যান কার্ড নামে জানি কখন বা ভোটার কার্ড অথবা আধার কার্ড। যে নামেই জানি না কেনো ,প্রত্যেক কার্ড মানেই তার নিজস্ব একটা ইউনিক নাম্বার থাকে যা একে অপরের থেকে আলাদা। ঠিক সেরকমই GST  নাম্বার হল গোটা ভারতবর্ষের ব্যাবসায়ীদের ইউনিক পরিচয়পত্র, যা প্রতিটি ব্যাবসায়ীকে  আলাদাভাবে চিনতে সাহায্য করে।


বাকি সব পরিচয়পত্রের মতো এই GST  নাম্বারও কতগুলি সংখ্যা ও আলফাবেট দিয়ে হয় আর প্রতিটি GST  নাম্বার হবে ১৫ ডিজিট অর্থাৎ GST  হল ১৫ ডিজিটের একটি আলফা-নিউমেরিক সংখ্যা। এই সংখ্যা দিয়েই আমরা সারা ভারতবর্ষের প্রতিটি ব্যাবসায়ীকে আলাদাকরে চিহ্নত করতে পারি। 

এই ১৫ ডিজিটের বিশেষ সংখ্যাটি ব্যাবসা করার ছাড়পত্র বলা যায়। যাইহোক, আসুন দেখা যাক এই বিশেষ নাম্বারটি দেখে সাধারন মানুষ অর্থাৎ আমি, আপনি কি কিছু বুঝতে পারব!!?

প্রথমে একটা GST নাম্বার দেখুন কেমন হয় -  19AYQPD7629R1ZT 


ওপরের GST  নাম্বার দেখে যা যা আমরা বুঝতে পারি টা পয়েন্ট আকারে নিচে দেওয়া হল- 


১। প্রতিটি GST  নাম্বার হবে ১৫ সংখ্যার ।
২। GST নাম্বার কিন্তু হবে আলফা-নিউমেরিক অর্থাৎ সংখ্যা ও আলফাবেট নিয়ে গঠিত।


৩। GST  নাম্বারটি ভালভাবে দেখুন তাহলেই বুঝতে পারবেন ১৫ সংখ্যার নাম্বারের মধ্যে প্রথম দুটি সংখ্যা হবে নাম্বার। এটা কিন্তু প্রতিটি GST  নাম্বারের ক্ষেত্রেই প্রযোজ্য। এই সংখ্যা দেখে কিন্তু বোঝা যাবে ব্যাবসায়ী কোন রাজ্যে ব্যাবসা করেন । অর্থাৎ , প্রতিটি রাজ্যের জন্য GST  নাম্বারের প্রথম দুটি সংখ্যা কিন্তু আলাদা আলাদা। যেমন - পশ্চিমবঙ্গের কোন ব্যাবসায়ী হলে তার GST নাম্বার শুরু হবে ১৯ দিয়ে।কারন - ওই ১৯ সংখ্যাটা পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য বরাদ্দ।
উপরের উদাহরন দেখুন 19AYQPD7629M1ZT  -  স্পষ্টতই বোঝা যাচ্ছে প্রথম দুটি সংখ্যা ১৯ অর্থাৎ পশ্চিমবঙ্গের কোড ।

সেভাবেই  ১৫  হল মিজোরাম  রাজ্যের কোড, ১৭ হল মেঘালায়  রাজ্যের কোড, দিল্লির কোড হল ০৭ ইত্যাদ............।

এবার, বাকি রইল পরের ১৩ টি সংখ্যা । আসুন দেখা যাক।

৪। তাহলে GST  নাম্বারের প্রথম দুটি সংখ্যার গুরুত্ব বুঝলাম । এবার, বাকি ১৩ টি সংখ্যার মধ্যে শেষের ৩টি সংখ্যা বাদে মাঝখানের ১০টি সংখ্যা ভালো করে দেখুন তাহলেই বুঝতে পারবেন !! ওটা কি!!? যেমন- 19AYQPD7629R1ZT এই GST নাম্বারের ক্ষেত্রে মাঝের ১০ টি ডিজিট হল - AYQPD7629M ; যা দেখে সহজেই বোঝা যাচ্ছে যে ওটা একটা প্যান কার্ড নাম্বার।
হ্যাঁ, যিনি ব্যাবসায়ী ওনার প্যান কার্ড নাম্বার ওটা। 
এবার আসি , শেষের ৩টি সংখ্যা দেখে আমরা কি বুঝতে পারি!! 
Advertisement 

প্রসঙ্গত, প্যান কার্ড নাম্বারেরও বিশেষ তাৎপর্য আছে। অর্থাৎ - প্যান কার্ড দেখেও আপনি কিন্তু  কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিস কারো সম্পর্কে জেনে যেতেই পারেন ! যেমন ধরুন- প্যান কার্ড দেখে আপনি জানতে পারবেন ব্যাক্তিটির ব্যাবসা কি রকম অর্থাৎ - একক বা যৌথ নাকি কোম্পানি নাকি হিন্দু  অভিন্ন পারিবারিক ব্যাবসা , ব্যাবসায়ীর পদবি ইত্যাদি ।
সেগুলি আলাদা ভাবে আগে আলোচনা করা হয়েছিল - এখানে চাইলে ক্লিক করে দেখে নিতে পারেন - প্যান কার্ড থেকে  কি কি জানা যেতে পারে !!

৫। GST  নাম্বারের সবচেয়ে শেষে যে ৩টি সংখ্যা থাকে ,যেমন - AYQPD7629M1ZT  , এই GST  নাম্বারের ক্ষেত্রে শেষের ৩ টি ডিজিট হল -  1ZT । এক্ষেত্রে , ১৩ তম সংখ্যাটি গুরুত্বপূর্ণ। কারন এই সংখ্যাটি দেখে আপনি বুঝতে পারবেন যে , ওই দোকান মালিক এই রাজ্যে আর অন্য কোন ব্যাবসা করেন কিনা !! 
কিভাবে বুঝবেন ?? এক্কেবারে সোজা, যদি ওই ১৩তম সংখ্যাটি ১ থাকে তার মানে দোকান মালিক ১ টাই ব্যাবসার জন্য রেজিস্ট্রেশন নিয়েছেন।
SAMPLE GST NUMBER - EXPLANATION 

যেমন - আমরা যে উদাহরন দেখছিলাম  AYQPD7629M1ZT , এক্ষেত্রে দেখুন ১৩ তম স্থানে আছে ১ অর্থাৎ, ওই ব্যাবসায়ীর ওই রাজ্যে ১ টি মাত্র ব্যাবসার জন্য রেজিস্ট্রেশান নেওয়া আছে।
সেরকম ওই ১৩ তম সংখ্যাটা যদি ২ থাকে - তার অর্থ ওই মালিকের আরও অন্য ব্যাবসা আছে ওই রাজ্যে। একইরকম ভাবে সেটা ৪/৫/৬/৭............৩৫ পর্যন্ত হতেও পারে।
আশাকরি বঝাগেলো ।

এবার লাস্ট ২ টো ডিজিট বাকি রইল। আসুন সেগুলিও দেখা যাক।

৬। ১৪ নাম্বার সংখ্যাটি যেকোনো ব্যাবসায়ীর ক্ষেত্রেই এখন Z  হবে । অর্থাৎ, ওই সংখ্যার এখন বিশেষ তাৎপর্য কিছু নেই। সবার GST  নাম্বারের ১৪ তম সংখ্যাটি Z  হবেই। AYQPD7629M1ZT

৭। GST  নাম্বারের সর্বশেষ সংখ্যাটি একটি আলফাবেট ( A-Z ) হবে  বা সংখ্যা  (১-৯) হবে  এবং এটাকে চেক ডিজিট বলা হয়ে থাকে। অর্থাৎ, যদি কোন ভুল ভ্রান্তি হয় তাহলে ওই ডিজিট দেখেই ঠিক হবে। তাই চেক ডিজিট বলে। যেমন-  AYQPD7629M1ZT ,   
এক্ষেত্রে , T  হল চেক ডিজিট ।


তাহলে এবার আপনারা নিশ্চয় একটা GST  নাম্বার দেখে সহজেই বুঝতে পারবেন যে , সেটা কোন রাজ্যে নথিভুক্ত আর জানা যাবে যার নামে GST  নাম্বার আছে ওনার প্যান কার্ড নাম্বার সাথে জানা যাবে সেই মালিকের আর কতগুলি ব্যাবসা নথিভুক্ত আছে ওই রাজ্যে। 
এছাড়াও, আপনি জানতে পারবেন ওই ব্যাবসায়ী সঠিক সময়ে আপনার কাছ থেকে নেওয়া ট্যাক্স সরকারকে জমা করেন কিনা। 


তথ্যটি সবার মধ্যে ছড়িয়ে দিতে সাহায্য করুন - যাতে কোন অসৎ ব্যাবসায়ী আমাদের একজনাকেও ঠকাতে না পারে ।

আবার আপনি যদি প্যান কার্ড নাম্বার কিভাবে দেওয়া হয় জেনে থাকেন তাহলে আরও কিছু তথ্য আপনি জেনে যেতে পারবেন ওই ব্যাবসায়ী সম্পর্কে । যেমন- জানতে পারবেন ওনার ব্যাবসাটা একক  নাকি যৌথ , কোম্পানি  নাকি ফার্ম , ট্রাস্ট নাকি অভিন্ন হিন্দু সম্পত্তি !!
এছাড়াও জানতে পারবেন -  ব্যাবসায়ীটির পদবি । ইচ্ছে হলে পড়ে দেখতে পারেন- কিভাবে আপনার প্যান কার্ড নাম্বার বরাদ্দ হয় ।
======================================================================
যদি আপনারও কিছু প্রশ্ন থাকে  নিচে কমেন্ট এ গিয়ে প্রশ্ন  করুন ...সেখান থেকেই কিছু প্রশ্ন  আমরা বেছে নেবো। 

অথবা প্রশ্ন  পাঠান আমাদের মেইল এ- digitalbarta18@gmail.com
আর নাহয় প্রশ্ন পাঠান আমাদের ফেসবুক পেজ'এ
FACEBOOK PAGE- CLICK
NOW IT'S MORE EASY TO CONNECT
DIGITAL BARTA WHATSAPP

========================================================================

October 07, 2018

GST নাম্বার থাকা সত্ত্বেও কিছু ব্যাবসায়ী কিন্তু আপনাকে GST বিল দিতে পারে না !! অবাক লাগলেও এটাই সত্যি - জেনে রাখুন কোন ব্যবসায়ীর কাছে ।। বিল আপনি পাবেন না !!

GST  নাম্বার থাকা সত্ত্বেও কিছু ব্যাবসায়ী কিন্তু আপনাকে GST বিল দিতে পারে না !! 

অবাক লাগলেও এটাই সত্যি


GST  জানুন - ঠকা থেকে শত হাত দূরে থাকুন 

সাধারন মানুষের জন্য ট্যাক্স সেই রাজ রাজাদের সময়কাল থেকেই লাগু হয়ে এসেছে । কারন- রাজ্য চালাতে গেলে তা একান্তই প্রয়োজন। কিন্তু সেই ট্যাক্স কখন বেশী অথবা কখন কম !! যাই হোক আমরা সবাই জানি ২০১৮ , ১লা এপ্রিল থেকে চালু হয়েছে - 'এক দেশ এক ট্যাক্স' । অর্থাৎ, GST  !! তার আগে ছিল VAT । যা ছিল ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম। একই জিনিসের ওপর কোন রাজ্য নিত ৫% তো অন্য রাজ্য নিত ১০% । 

যাই হোক, দীর্ঘদিন ভারতের ট্যাক্স সিস্টেম এর কোনোরূপ পরিবর্তন না হওয়াই বিভিন্ন জটিলতার সৃষ্টি করেছিল। তাছাড়া, ব্যাবসায়িদের ট্যাক্স ফাঁকি, সারা দেশে  একই ট্যাক্স হার নির্ধারণ ইত্যাদি বিভিন্ন কারনে চালু করা হয়েছিল GST । 

বর্তমানে আপনি কোন জিনিস কিনলে তার ওপর আপনাকে GST কর দিতে হয়। এখানে অবশ্য বলে রাখা ভালো GST বলে কোন ট্যাক্স হয়না ! ওটা শুধু একটা ট্যাক্স সিস্টেম, এর নাম - GOODS & SERVICES TAX  !!  আসলে আপনার কাছ থেকে নেওয়া হবে হয়  CGST/SGST / আর নাহয় IGST  !! আপনাকে কোন ব্যাবসায়ি যদি বিলের ওপর GST  লিখে দিয়ে থাকে তাহলে নিশ্চিত জানুন আপনাকে ঠকান  হচ্ছে।

এই CGST/IGST বা IGST  - এগুলো কি !?  বা কখন আপনার কোন ট্যাক্স কাটবে তা আমরা প্রকাশ করেছিলাম আগেই - যদি না দেখে থাকেন তাহলে পুনরায় সেই আর্টিকেল টি পড়তে পারেন এখানে - CGST  নাকি IGST  না SGST  !! - কোন ট্যাক্স আপনার জন্য প্রযোজ্য !!?

 সরকারের তরফ থেকে অনেক প্রচার করা স্বত্তেও সাধারন মানুষের মধ্যে এখনও GST  সম্পর্কে সেভাবে সচেতনতা গড়ে ওঠেনি। ফলস্বরুপ , এক শ্রেণির আসাধু ব্যাবসায়ি GST ট্যাক্স এর নামে জিনিসপত্রের বেশী দাম ধার্য করছে। যা কখনই কাম্য নয়।  
আবার কখন দেখা যাচ্ছে যে , GST  বিলের নামে আপনাকে ডুপ্লিকেট বিল ধরাচ্ছে !! আর আপনার ট্যাক্স এর টাকা সরকারের ঘরে জমা করার পরিবর্তে নিজেদের পকেট ভর্তি করে চলেছে !!
কিন্তু এর প্রতিকার কি !!? অথবা এটা নিরসনের উপায়ই বা কি !! - এসব প্রশ্নের সহজ উত্তর -  সচেতনতা। হ্যাঁ, একমাত্র সচেতনতাই এই আসাধু ব্যাবসায়িদের কার্যকলাপ আটকাতে পারে।

PICTURE COLLECTED FROM - INTERNET

আর , এটাও কোন জটিল ব্যাপার নয়। আপনি চাইলেই যেকোনো বিল আসল GST  কিনা তা নিমেষেই জানতে পারবেন, এক ঝলক দেখলেই। কিভাবে বুঝবেন দোকানদারের দেওয়া বিল - আসল GST  বিল কিনা !!?  - এই টপিক আগেই আলোচনা করা হয়েছিল। চাইলে আরও একবার এখানে ক্লিক চোখ বুলিয়ে নিতে পারেন।
========================================================================
যদি আপনারও কিছু প্রশ্ন থাকে  নিচে কমেন্ট এ গিয়ে প্রশ্ন  করুন ...সেখান থেকেই কিছু প্রশ্ন  আমরা বেছে নেবো। 

অথবা প্রশ্ন  পাঠান আমাদের মেইল এ- digitalbarta18@gmail.com
আর নাহয় প্রশ্ন পাঠান আমাদের ফেসবুক পেজ'এ
FACEBOOK PAGE- CLICK
NOW IT'S MORE EASY TO CONNECT
DIGITAL BARTA WHATSAPP


========================================================================
এবার, দেখা যাক কোন ব্যাবসায়ি আপনাকে আসল GST  বিল দিতে বাধ্য । আর কোন ব্যাবসায়ি তাদের GST  নাম্বার থাকা সত্বেও আপনাকে GST  বিল দিতে পারবে না !! অর্থাৎ, GST  নাম্বার থাকলেও সরকার তাদের GST   বিল দেওয়ার ছাড়পত্র দেয়নি !!

- প্রথমত বলে রাখি GST  বিল প্রতিটি ব্যাবসায়ী  আপনাকে দিতে বাধ্য এবং তা GST  বিলের নিয়ম অনুযায়ী হতে হবে। এই GST  বিল আপনার অনেক কাজেই লাগতে পারে অর্থাৎ, এই বিলের সাহাজ্যে আপনি ওই দোকানদার সম্পর্কে অনেক কিছু তথ্য  জেনে যেতে পারবেন । এমনকি ওই দোকানদার আপনাকে আসল বিল দিলো কিনা ! আপনার কাছ থেকে নেওয়া ট্যাক্স এর টাকা সরকারের ঘরে ঠিকঠাক জমা দেয় কিনা !  ওই দোকানদারের আর কোন ব্যাবসা ওই রাজ্যে আছে কিনা !  দোকানদারের প্যান কার্ড নাম্বার  !  বিলের ধরন - অর্থাৎ হোলসেল বিল নাকি খুচরো ক্রেতাকে দেওয়া বিল !  দোকানদার  একক ভাবে ব্যাবসা করেন নাকি শেয়ার, বা কোম্পানি ইত্যাদি, এমনকি দোকানদারেরে পদবি কি !! এত সব আপনি জানতে পারবেন দোকানদারের দেওয়া GST  বিল দেখে !! 

অবাক হলেও সত্যি। কিন্তু সচেতনতার অভাবে আমরা সে সব বুঝতেই পারিনা । যদিও , GST  বিল দেখে কি কি জানা যাবে !- এ নিয়ে দীর্ঘ আলোচনা করা হয়েছিল। এখনও এই সাইটে সেই লেখাটি আছে। যদি কোন কারনে আর্টিকেল টা মিস করে গেছেন তাহলে এখানে ক্লিক করে চোখ বুলিয়ে নিতে পারেন  - GST  বিল দেখে কিভাবে দোকানদারের সম্পর্কে কি কি  জানা যায় !!? 
GST জানুন আর ঠকা থেকে দূরে থাকুন
যাই হোক, আমরা জানলাম GST  আইন অনুযায়ী প্রতিটি ব্যাবসায়ী  যাদের  GST  নাম্বার আছে তারা আপনাকে GST  বিল দিতে বাধ্য। কিন্তু, এমনও কিছু ব্যাবসায়ী  আছে যাদের  GST  নাম্বার আছে কিন্তু, তারা চাইলেও আপনাকে GST  বিল দিতে পারেন না !  
তারা হলেন , কম্পসিট ডিলার । অর্থাৎ, GST  আইন অনুযায়ী, ব্যাবসায়িদের দুই ভাগে ভাগ করা হয়েছিল। একটা হল - রেগুলার আর একটা কম্পসিট ।

যদিও , দুই স্কিমের  ব্যাবসায়ীদের'ই  বৈধ GST  নাম্বার আছে কিন্তু তবু, যারা কম্পোজিশন স্কিমের আওতাই আছেন ওনারা ক্রেতাকে GST  বিল দিতে পারেন না এবং ক্রেতার কাছ থেকে আলাদা ভাবে কোন GST  ট্যাক্স ও নিতে পারেন না। এ বিষয়ে আরও বিষদ জানতে চাইলে আমাদের ই-মেল করুন অথবা কমেন্ট করে জানান।

এবার , তাহলে প্রশ্ন হল - সাধারন ক্রেতা কিভাবে বুঝবেন যে কোন ব্যাবসায়ি রেগুলার GST  এর আওতাই আর কোন ব্যাবসায়ি কম্পোজিশন স্কিমের আওতাই !! তাইতো !!?

এক্কেবারে , ঘাবড়াবেন না । কারন - সরকার সব ব্যাবস্থায় করে রেখেছেন । আসলে যে সমস্ত ব্যাবসায়ি GST  কম্পোজিশন স্কিম এর আওতাই আছেন তাদের জন্য নিয়ম হল -

 1. বাধ্যতামুলক ভাবে ওনারা দোকানের সামনে পরিস্কার বড় বড় ভাবে লিখে রাখবেন যে ওনারা কম্পোজিশন স্কিমের আওতাই আছেন। এবং

2. ওনারা যে বিল দেবেন তাতেও লেখা থাকবে যে ওনারা কম্পোজিশন স্কিমের আওতাই আছেন। তাই বুঝতেই পারছেন এ নিয়ে বিশেষ কোন আসুবিধে হওয়ার কথা নেই । 
picture collected from- internet

আর তাছাড়া আমাদের অ্যাপ এর মাধ্যমে যে কোন GST  নাম্বার সাবমিট করলেই এক মুহূর্তেই বুঝে যাবেন কোন ব্যাবসায়ি কি রকম। বা ব্যাবসায়িদের খুঁটিনাটি !! - অ্যাপ টি পেতে চাইলে আমাদের মেল পাঠান। 


তথ্যটি সবার মধ্যে ছড়িয়ে দিতে সাহায্য করুন - যাতে কোন অসৎ ব্যাবসায়ী আমাদের একজনাকেও ঠকাতে না পারে ।

October 07, 2018

জিনিস কিনলে GST ট্যাক্স তো দেন , কিন্তু জানেন কি GST TAX বলে কিছু হয় না !! - জেনে তাখুন দোকানদার ঠকাতে পারবেনা !!

জিনিস কিনলে GST ট্যাক্স তো দেন , কিন্তু জানেন কি, কখন কি ধরনের  ট্যাক্স প্রযোজ্য আপনার জন্য !!

ছবিটি ইন্টারনেট থেকে সংগৃহীত 
দোকান থেকে যখন আমরা কোন জিনিস কিনি তখন দোকানদার আমাদের কাছ থকে ট্যাক্স কাটে । যাকে আগে বলতাম ভ্যাট আর এখন বলি GST ।  তো,  এই GST  যখন কাটে তখন বিল লক্ষ করে দেখেছেন কখনও !! কারন - GST  নিয়ম অনুযায়ী দোকানদার আপনাকে যে GST  বিল দেবে তাতে পরিস্কার করে ম্যানশন করা থাকতে হবে যে কি ট্যাক্স দোকানদার কাটল আপনার কাছ থেকে । অর্থাৎ, বিলে শুধুমাত্র GST  ৮% এরকম হয়না !! যদি এরকম হয়েছে -   সেক্ষেত্রে জেনে রাখুন দোকানদার আপনাকে ঠকাচ্ছে,  কারন- GST  বিলে উল্লেখ থাকতে হবে সেটা CGST/SGST/IGST/UGST ।

অর্থাৎ, GST  নিয়ম অনুযায়ী ভারতবর্ষে মূলত ৪ ধরনের ট্যাক্সের কথা বলা হয়েছে। দেখেনিন কখন কোন ট্যাক্স আপনার জন্য প্রযোজ্য -

১ । CGST  - এর পুরো নাম হল - CENTRAL GOODS & SERVICES TAX  অর্থাৎ যখন আপনি কোন জিনিস কিনবেন আপনার রাজ্যে তখন আপনার দেওয়া ট্যাক্সের একটা অংশ চলে যাবে কেন্দ্রীয় সরকারের কাছে CGST মাধ্যমে।
GST  জানুন আর ঠকা থেকে দূরে থাকুন 

২। SGST  - এর পুরো নাম হল STATE GOODS & SERVICES TAX  - এর দ্বারা বোঝা যায় যে, যখন আপনি SGST  দিচ্ছেন তখন আপনার টাকা রাজ্য সরকারের ঘরে যাচ্ছে।

৩। IGST  - অর্থাৎ INTEGRATED GOODS & SERVICES TAX  এক্ষেত্রে যখন আপনি আপনার নিজের রাজ্যের বাইরে কেনাকাটা করেন বা করবেন যেমন ধরুন - অনলাইন কেনাকাটা । সেক্ষেত্রে কোন বাইরের রাজ্যের জিনিস আপনি কিনলেন তখন আপনার জন্য প্রযোজ্য হবে IGST ।

এবার , নিয়ম অনুযায়ী যদি আপনি আপনার রাজ্যের মধ্যেই কেনাকাটা করেন তাহলে আপনাকে CGST  এবং SGST  দুটোই দিতে হবে।
আর রাজ্যের বাইরে কিনলে শুধুমাত্র IGST । কিন্তু প্রশ্ন হল তাহলে আপনি কি ভাবছেন যে নিজের রাজ্যে কেনাকাটায় আপনাকে ডবল ট্যাক্স দিতে হচ্ছে !! তা কিন্তু একেবারেই না। একটা উদাহরন দেওয়া যাক - 

ধরুন আপনি আপনার নিজের রাজ্যের মধ্যেই কোথাও কেনাকাটা করলেন একটা শাড়ি । যার দাম ৫০০ টাকা ( GST TAX  বাদে ) ।  শাড়িতে  TAX  রেট ৫% । এখন নিয়ম অনুযায়ী দোকানদার আপনার বিল বানাবে এরকম ভাবে -             
                                   
                                          শাড়ি -                 ৫০০/- 
                                          CGST - ২.৫% = ১২.৫/-
                                          SGST - ২.৫ % = ১২.৫
                               -------------------------------------------------
                                                          মোট = ৫২৫/-

অর্থাৎ, দুই ধরনের ট্যাক্স লাগলেও আপনাকে কোন বাড়তি ট্যাক্স দিতে হবে না । ট্যাক্সের যে রেট তা দুই ভাগ হয়ে যাবে ।

এবার ধরুন ওই একই শাড়ি আপনি একই দামে অনলাইনে অন্য কোন রাজ্য থেকে কিনলেন তাহলে আপনার বিল কেমন হত দেখে নেওয়া যাক -
                        শাড়ি -  ৫০০/-
                         IGST  - ৫% = ২৫/-
                     ----------------------------------------
                          মোট= ৫২৫/- 

অর্থাৎ, যেহেতু আপনি বাইরের কোন রাজ্য থেকে কিনলেন তাই আপনার জন্য প্রযোজ্য হল - IGST । কিন্তু ভালভাবে লক্ষ্য করে দেখুন দুই ক্ষেত্রেই আপনার দেওয়া ট্যাক্সের পরিমান কিন্তু একই।

GST  জানুন- ঠকা থেকে দূরে থাকুন
প্রসঙ্গত , মনে রাখুন আসল GST  বিলে কিন্তু এভাবেই  উল্লেখ থাকতে হবে কোন ট্যাক্স আপনার জন্য প্রযোজ্য হল । যদি তা না থাকে তাহলে জানবেন দোকানদার GST  বিল দেওয়ার নামে আপনাকে ঠকাচ্ছে !! তাই, আপনার প্রিয়জনদেরও সাবধান করে দেবেন যাতে কোন অসৎ ব্যবসায়ী আপনাদের ঠকাতে না পারে এবং আপনাকে যাতে আসল GST  বিল দিতে বাধ্য হয়।



তথ্যটি সবার মধ্যে ছড়িয়ে দিতে সাহায্য করুন - যাতে কোন অসৎ ব্যাবসায়ী আমাদের একজনাকেও ঠকাতে না পারে ।


প্রসঙ্গত, দোকানদার আপনাকে সঠিক  GST বিল দিচ্ছে নাকি আপনাকে ঠকাচ্ছে  !! - তা সহজেই সেই GST  বিল দেখলেই বোঝা যাবে । কারন- আসল GST  বিল দিতে গেলে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে দিতে হয় । যা উল্লেখ অবশ্যই থাকতে হবে সেই বিলে। এ নিয়ে পড়ে দেখতে পারেন - আপনি যে ট্যাক্স সরকারকে দেন তা কি সরকারের ঘরে পৌছায় ! নাকি দোকানদারের পকেট ভর্তি করে !! কিভাবে যাচায় করবেন আপনাকে যে বিল দেওয়া হল তা সঠিক GST  বিল নাকি নিছক ভাঁওতাবাজি !!

এবার , বাকি রইল UGST - যার নাম থেকেই এবার আপনারাই বলুন কমেন্টে এই ট্যাক্স কোথাকার জন্য প্রযোজ্য !!? - আশা রাখছি সঠিক উত্তর পাবো।
======================================================================
যদি আপনারও কিছু প্রশ্ন থাকে  নিচে কমেন্ট এ গিয়ে প্রশ্ন  করুন ...সেখান থেকেই কিছু প্রশ্ন  আমরা বেছে নেবো। 

অথবা প্রশ্ন  পাঠান আমাদের মেইল এ- digitalbarta18@gmail.com
আর নাহয় প্রশ্ন পাঠান আমাদের ফেসবুক পেজ'এ
FACEBOOK PAGE- CLICK
NOW IT'S MORE EASY TO CONNECT
DIGITAL BARTA WHATSAPP

========================================================================

Advertisement

October 07, 2018

GST !! আপনি কি যাচায় করে দেখেছেন আপনাকে কেও ঠকাচ্ছে নাতো !! মনে রাখুন ১০ টি পয়েন্ট - জানুন বিস্তারিত

GST !! আপনি কি যাচায় করে দেখেছেন আপনাকে কেও ঠকাচ্ছে নাতো !!

মনে রাখুন ১০ টি পয়েন্ট

কি ভাবছেন - কিভাবে বুঝবেন আসল বিল আপনি পেলেন কিনা !? 

এক দেশ এক ট্যাক্স । অর্থাৎ , GST ( Goods & Services Tax ), এতদিনে আপনারা সকলেই অভস্ত্য হয়ে গেছেন নিশ্চয় কথাটার সাথে। তাই, এখানে আর GST  এর সমন্ধে ইতিহাস বলে কাজ নেই । সরাসরি কাজের কথায় আসা যাক । নতুন জিনিস প্রথমবার যখন লাগু হয় তখন সেটা নিয়ে পক্ষে বা বিপক্ষে মতামত থাকবেই। তাই, GST ভালো না খারাপ সেটা নিয়েও নাহয় অন্য একদিন মাথা ঘামাব।

আজ বরঞ্চ দেখে নেওয়া যাক , GST  বিল সম্পর্কে জানা জরুরি এরকম কিছু কথা বা তথ্য।
আমরা একটা কথা প্রায় শুনে  থাকি পাকা বিল দেবো স্যার , দাম তো একটু লাগবেই !! তো এই পাকা বিল কি জিনিস !?
আপনি হয়ত পাকা বিলের চক্করে কিছু টাকা বেশিও  দিলেন ! কিন্তু এটা কি ঠিক ? অর্থাৎ দোকানদার যদি পাকা বিল দেয় তাহলে কি তিনি বেশী টাকা চাইতে পারেন !! ? দোকানদারের কি পাকা বিল দিতে বেশী খরচা  হয় ?

অথবা ধরুন ,পাকা বিল পেয়ে আপনি হয়ত একটু খুশি  হয়েই বাড়ি ফিরলেন আর ভাবলেন যাক না পঞ্চাশটা  টাকা বেশী  , পাকা বিল তো পেলাম। কিন্তু কিভাবে আপনি বুঝলেন  যে সেটা আপনার পাকা বিল !! কিভাবে নিশ্চিত হলেন যে দোকানদারের দেওয়া বিলটা একটা ছাপানো কাগজ ছাড়া আর কিছুই নয়!!? 

এরকম ঘটনা আমাদের প্রতিদিনের সাথে জড়িত । অথচ আমরা বুঝতেই  পারিনা কেও আমাদের ঠকাল নাকি আমরা সঠিক বিল পেলাম।

আবার, দেখা গেলো হয়ত আপনি কোন জিনিস কিনলেন যেটার মুল্য ২০০/- টাকা । আপনি বিল চাইলেন । অমনি দোকানদার হয়ত বলল বিল নিলে GST TAX  লাগবে এক্সট্রা !!  আপনি রাজিও হলেন । দেখা গেলো দোকানদার ২০০/- টাকার ওপর ৮% ।। চাপিয়ে ২১৬/- টাকা নিল আপনার থেকে ।

- এখানে দুটো প্রশ্ন আসা স্বাভাবিক । এক -  কোন জিনিসে  কত % GST  কাটবে সেটা আপনি কিভাবে বুঝবেন !! ? আবার একটা প্রশ্ন আসে,- যে বিলটা দিল সেটা কি সঠিক GST BILL ? অর্থাৎ আপনার দেওয়া ট্যাক্সের টাকা কি দোকানদার সরকারের খাতাই জমা করবে !!? কিভাবে বুঝবেন সেটা!!? সর্বোপরি দোকানদার যে বিক্রয়মুল্যের ওপর GST  চাইলেন , সেটা কি সঠিক !!?

এরকম হাজারো প্রশ্ন আমাদের মাথায় ঘুরপাক খায় কিন্তু আমরা যেহেতু জানিনা তাই, শুধু ফিস ফিসিয়ে বলি - " ট্যাক্স কি আর জমা দেবে নিজেরাই মেরে নেবে " !! ব্যাস, এটুকুই।

Advertisement

চলুন, আজ তাহলে দেখে নেওয়া যাক, GST  এর বাপ্যারে কিছু নিয়ম যেগুলো আমাদের কাজে লাগতে পারে। আর সামনেই তো পুজো !! কেনাকাটা নিশ্চয় করতে হবে । তাহলে এবার একটু স্মার্ট ভাবেই প্রশ্ন করব যাতে কেও ঠকাতে না পারে ।

প্রসঙ্গত, GST  একটি আইন এবং এর অনেক ধারা , উপধারা  আছে কিন্তু , আমরা আজ শুধু ততটুকুই জানব যতটা আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগতে পারে।

প্রথমেই আসি বিল এর ফরম্যাট এর বাপ্যারে । অর্থাৎ , GST  বিল কি কোন নির্দিষ্ট ফরম্যাট মেনে হওয়ার কথা  ! এক্ষেত্রে , জেনে রাখা ভালো যে ।। এর জন্য নির্দিষ্ট কোন প্যাটার্ন না ফরম্যাট নেই ! অর্থাৎ, GST  বিল এর জন্য কোন আলাদা  রং বা বিলের কাগজের গুনগত মান বা বিলের দৈর্ঘ্য, প্রস্থ- উচ্চতা ইত্যাদি বলা নেই । অর্থাৎ , যেকোনো পরিস্কার পরিচ্ছন কাগজেই কিন্তু দোকানদার আপনাকে GST বিল দিতে পারে।

তাহলে প্রশ্ন আসা স্বাভাবিক আমরা বুঝবো কিভাবে  যে কোনটা GST বিল আর কোনটা জাল বা মিথ্যা!
সেকথায় আসছি পরে , তার আগে দেখে নেওয়া যাক দোকানদার কি বিক্রয়মুল্যের ওপর GST চাইতে বা বসাতে পারে ?
- না। কক্ষনো পারে না। কারন - GST  নিয়মে পরিস্কার বলা আছে জিনিসপত্রের মুল্য আর সাথে GST  ট্যাক্স যোগ করে বিক্রয়মুল্য নির্ধারিত হবে। চলুন, বিষয়টা পরিস্কার বোঝার জন্য একটা উদাহরন দেখি-
ধরুন , আপনি কিনলেন দুটো প্লাস্টিক চেয়ার । যার মুল্য ৬০০/- টাকা । আপনি টাকা দেওয়ার পর পাকা বিল চাইলেন -
দোকানদার  বলল পাকা বিল নিতে গেলে GST  ট্যাক্স  এক্সট্রা লাগবে !! - এটা কিন্তু কখনই  হতে পারে না। কারন ।। নিয়ম অনুযায়ী ওই বিক্রয়মূল্য অর্থাৎ ৬০০/- টাকার মধ্যেই আপনার ট্যাক্স ইনক্লুড আছে। আলাদা করে আর GST  ট্যাক্স বিক্রয়মুল্যের ওপর হবে না।
=====================================================================
যদি আপনারও কিছু প্রশ্ন থাকে  নিচে কমেন্ট এ গিয়ে প্রশ্ন  করুন ...সেখান থেকেই কিছু প্রশ্ন  আমরা বেছে নেবো। 

অথবা প্রশ্ন  পাঠান আমাদের মেইল এ- digitalbarta18@gmail.com
আর নাহয় প্রশ্ন পাঠান আমাদের ফেসবুক পেজ'এ
FACEBOOK PAGE- CLICK
========================================================================
এবার ধরুন , আপনি প্রতিবাদ করলেন এবং দোকানদার আপনাকে GST  বিল দিতে বাধ্য হল । কিন্তু , বিলটা দেখে আপনার কিছুতেই পাকা বিল বলে মনে হচ্ছেনা! কেমন যেন কিন্তু কিন্তু ! অথচ কিছু বলতেও পারছেন না । কারন - আমরা তো জানি না পাকা বিল কিভাবে বুঝবো !
অগত্যা , সেই কিন্তু কিন্তু ভাব নিয়েই বাড়ি ফিরতে হল। কি আর করা যায় !!
তাহলে উপায় !
উপায়  খুব ই সহজ । শুধু কয়েকটা জিনিস জেনে রাখুন। ।। বিল পাওয়া মাত্রই প্রথমে  দেখে নিন কয়েকটা পয়েন্ট  তাহলেই বুঝবেন বিল'এ কোন গরমিল আছে কিনা !!

জেনে  নিন কিভাবে বুঝবেন দোকানদারের দেওয়া বিল আসল পাকা বিল নাকি জাল !!  

10 POINTS OF A GST BILL WILL KEEP YOU SAFE 

GST  নিয়ম অনুযায়ী পাকা বিলের বা GST  বিলের নির্দিষ্ট কোন রং বা ফরম্যাট না থাকলেও কয়েকটা জিনিসের উল্লেখ অবশ্যই থাকতে হবে  বিলে । নচেৎ, তা কখনই GST  বিল বলে গ্রাহ্য হবে না। আসুন দেখে নেওয়া যাক কি কি সেই ১০ টি  পয়েন্ট , যেগুলো একটা পাকা বিল বা GST  বিলে অবশ্যই থাকতে বাধ্য-

১। দোকানদারের GST  নাম্বার -  এর উল্লেখ অবশ্যই সেখানে থাকবে। এ প্রসঙ্গে অবশ্যই জেনে রাখা ভালো GST  নাম্বার হল ১৫ ডিজিট  একটা আলফা-নিউমেরিক  সংখ্যা। যেমন ধরুন- 19AYZPD1246W1ZT
এই সংখ্যা দেখে কিন্তু আপনি বিক্রেতার সম্পর্কে অনেক কিছুই জেনে যেতে পারবেন ।যদি আপনি সেই সংখ্যা কিভাবে দেওয়া হয়েছে জানেন। এই GST  সংখ্যা ও তার থেকে কি কি জানা যাবে তা নিয়ে অবশ্য একবার আর্টিকেল বের করা হয়েছে - চাইলে পড়তে পারেন- এখানে পড়ুন ।

২। GST RATE -  বিলে উল্লেখ থাকবে আপনার কত % TAX  কাটা হয়েছে এবং জিনিসের দাম কত ছিল । তারপর একসাথে টোটাল টাকার পরিমান উল্লেখ থাকবে। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস জানার বাপ্যার যে, আপনি জানবেন কিভাবে কোন জিনিসের ট্যাক্সের রেট বা % কত। সেক্ষেত্রে দেখে নিতে পারেন - GST  রেট চার্ট কিছু রেগুলার ব্যবহৃত জিনিসের।

৩। NAME & ADDRESS -  দোকানের নাম ও ঠিকানা ।

৪। RECEIPINT ADDRESS -  ক্রেতার ঠিকানাও ।। বিলে উল্লেখ থাকবে । বিশেষ করে ক্রেতা কোন রাজ্যের বাসিন্দা তা থাকবে বিলে।

৫।  PAN NUMBER - থাকবে দোকানদারের প্যান নাম্বার । প্রসঙ্গত, প্যান নাম্বার  GST  নাম্বেরের সাথে ইনক্লুড থাকে।

৬। INVOICE -  ইনভয়েস নাম্বার ও তারিখ ।

৭। IGST/CGST/SGST/ UGST - আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখবেন - যেটা হল আপনার বিলে কিন্তু অবশ্যই উল্লেখ থাকবে কি ধরনের ট্যাক্স আপনার থেকে দোকানদার কাটল। অর্থাৎ, CGST/IGST/SGST
এ প্রসঙ্গে জানিয়ে রাখি - GST  তে কিন্তু ক্ষেত্র বিশেষে মূলত ৩ ধরনের ট্যাক্সের কথা বলা হয়েছে। যথা- CGST/SGST/IGST
আপনার জন্য কখন কি ট্যাক্স কাটবে তা কিভাবে জানবেন আগে আলোচনা করা হয়েছিল। জানতে চাইলে চোখ বোলাতে পারেন একবার- এখানে পড়ুন ।

৮। 'TAX INVOICE' TERM - যেটা না বললেই নয় , বিলে কিন্তু "ট্যাক্স ইনভয়েস" কথাটা অবশ্যই লিখা থাকবে।
প্রসঙ্গত, অনেক ধরনের বিল হয় । যেমন- লেখা থাকতে পারে - " বিল অফ সাপ্লাই / ক্যাশ মেমো " ইত্যাদি। কিন্তু সবসময় মনে রাখবেন আসল GST  বিলে কিন্তু  ' TAX INVOICE ' কথাটা অবশ্যই লিখা থাকবে।

৯। QUANTITY - কতগুল  জিনিস কিনেছেন সেটাও অবশ্যই থাকবে বিলে।

১০। AUTHORIZED SIGNATORY - দোকানদারের বিধিবদ্ধ সই। যা তিনি GST  পোর্টালে আপলোড করেছেন।


- উল্লিখিত  এই ১০টি জিনিস একান্তই থাকতে হবে GST বিলে ।

তারমধ্যে বিশেষ ভাবে খেয়াল রাখবেন - কি ধরনের ট্যাক্স আপনার কাটা হল (CGST/SGST/IGST) , কত % ট্যাক্স কাটা হল, সেই ট্যাক্সের পরিমান কত এবং জিনিসের দাম কত আর একত্রে কত হল। 

প্রসঙ্গত, GST  ট্যাক্স বলে কিছু হয় না ! আপনার বিলে GST  ট্যাক্স বলে লেখা থাকবেনা । হয় থাকবে CGST - SGST  আর নাহয় থাকবে IGST । এখন প্রশ্ন হল - কখন আপনার কি ট্যাক্স কাটবে তা জানবেন কিভাবে !!? খুবই সহজ বাপ্যার। আগেও আলোচনা করা হয়েছিল । চাইলে পড়ে নিতে পারেন পুনঃরাই ।

আর , দেখবেন দোকানদারের ১৫ ডিজিট আলফা-নিউমেরিক সংখ্যা যুক্ত GST  নাম্বার। ইনভয়েস তারিখ ও ইনভয়েস নাম্বার, দোকানদারের ঠিকানা, আপনার ঠিকানা এবং দোকানদারের বিধিবদ্ধ সই।

সবশেষে আপনাদের জানিয়ে দেওয়া যাক কোন কোন দোকানদার কিন্তু আপনাকে GST  বিল দিতে বাধ্য নয়। বাধ্য নয় বললে হয়ত ভুল বলা হবে তারা দিতে পারবে না । তাতে যত টাকারই জিনিস আপনি কিনুন। কারন - সরকার তাদেরকে বারন করেছে !!  অবাক লাগলেও এটাই সত্যি। 
কেন ? বা তারা কারা অথবা ভাবছেন তাহলে আপনি কিভাবে বুঝবেন যে কোন দোকানদার  আপনাকে GST বিল দিতে বাধ্য আর কাকে সরকার GST বিল দেওয়ার অনুমতি দেয়নি !!?
এ বাপ্যারে অন্য একটি আর্টিকেল পাবলিশ হয়েছিল - কারা আপনাকে GST  ট্যাক্স দিতে বাধ্য আর কারা চাইলেও দিতে পারবেন না !! - পড়ুন এখানে।

 তথ্যটি সবার মধ্যে ছড়িয়ে দিতে সাহায্য করুন - যাতে কোন অসৎ ব্যাবসায়ী আমাদের একজনাকেও ঠকাতে না পারে ।

এবার একটা খুব'ই গোপন জিনিস বলা যাক - ধরুন আপনার দোকানদার ওপরের ১০ টি পয়েন্ট মেনে আপনাকে GST  বিল দিলো এবং GST  বাবদ আপনার থেকে ট্যাক্স কাটল। আপনিও দেখে নিলেন ১০টি পয়েন্ট ঠিক আছে।
এখন প্রশ্ন - দোকানদারের GST  নাম্বার টা  সঠিক নাকি সেই নাম্বার টা  জাল !! সেটা আপনি কিভাবে বুঝবেন !! অর্থাৎ আপনার দেওয়া ট্যাক্সের নামে বাড়তি টাকা সরকারের ঘরেই জমা হচ্ছে নাকি দোকানদার নিজের কাছেই রাখল !! কিভাবে যাচায় করবেন !!? ঘাবড়ে গেলেন নাকি ! এক্কেবারে ঘাবড়াবেন না। এর সমাধানও আমরা বলেছিলাম - কিভাবে GST  নাম্বার যাচায় করবেন আলচনায়- সেখানেই এর সমাধান সুত্র দেওয়া হয়েছে।

চলুন এবার দেখে নেওয়া যাক একটা GST  বিলের প্রতিরুপ -

A SAMPLE GST BILL IN INDIA