Digital Barta

Digital Barta - An online news portal 24Hours at your service. Here we Value the Genuine news only.

Don't Miss! Grab the Deal Now

Breaking

Showing posts with label GOVERMENT ORDER. Show all posts
Showing posts with label GOVERMENT ORDER. Show all posts

Tuesday, 7 May 2019

May 07, 2019

ছুটি - ছুটি বিতর্ক ! শিক্ষক সংগঠনের অতি সক্রিয়তা নাকি বিভ্রান্তিকর সরকারী নির্দেশ ! বিতর্ক কিছুতেই কাটিয়ে উঠতে পারছেন না শিক্ষকরা !

এবার ছুটিতে ,"ছুটি- ছুটি" বিতর্ক !!
দেখেনিন বিজ্ঞপ্তি কি বলে, সরকার কি বলছে আর শিক্ষকেরা কি চান !  


পশ্চিমবঙ্গ রাজ্য সারকারি , আধা সরকারী এবং সরকারী  সাহায্প্রাপ্ত  স্কুল গুলিতে তিমধ্যেই সরকার ছুটির নোটিশ জারী করে জানিয়ে দিয়েছে যে, পুনরায় কোন নোটিশ না দেওয়া পর্যন্ত স্কুলগুলি আগামী ২৯ শে জুন পর্যন্ত ছুটি থাকবে । শুরু হয় বিতর্ক ! অবশ্য বিতর্ক শিক্ষকদের মধ্যেই । শিক্ষকদের একাংশের মতে এই ছুটি কোনমতেই প্রয়োজন ছিল না এমনকি সরকারকে এক হাত নিতেও পিছপা নন তারা । পরিস্কার জানিয়ে দিয়েছেন এর বিরুদ্ধে প্রয়োজন হলে গন আন্দোলনে যাবেন । কারন - হিসেবে ওনারা জানান যে, রাজ্যে এই মুহূর্তে ছুটির বিন্দুমাত্র পরিবেশ ছিল না । আর এমনিতেও এত ছুটি দিলে ছাত্রছাত্রীদের পাঠ্যসূচী কিভাবে শেষ হবে তাই নিয়ে চিন্তিত।


  • তবে, শিক্ষামন্ত্রীর সাথে যোগাযোগ হলে উনি নিজের সোশ্যাল মিডিয়া মারফৎ  বিতর্কের অবসান ঘটাতে জানান যে, এই ছুটি তিন ধাপে কার্যকরী হবে । অর্থাৎ, ৩/০৫/২০১৯ - ০৪/০৫/২০১৯ ছুটি থাকবে ঘূর্ণিঝড়  ফনি এর জন্য , এবং তারপর ১৭/০৫/২০১৯ পর্যন্ত অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধির জন্য স্কুল বন্ধ থাকবে আর তারপর ১৮/০৫/২০১৯ থেকে এমনিতেই রাজ্যের বিদ্যালয় গুলিতে গ্রীষ্মকালীন ছুটি থাকতো, এরপরের ছুটি' টা অর্থাৎ গ্রীষ্মের ছুটির পর থেকে আগামী ২৯/০৫/২০১৯ পর্যন্ত যে ছুটি সেটা রাজ্যের তাপমাত্রার কথা মাথায় রেখে পুনরায় বিবেচনা করে দেখা হবে এবং সেটা ছুটির নোটিশেও পরিস্কার ভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে । মন্ত্রির মতে,  তাহলে আর এত বিতর্কই বা কিসের ! 


তবে মন্ত্রী যাই বলুন, শিক্ষকদের  নিজেদের মধ্যে বিতর্ক আব্যাহত ! কোথাও বিতর্ক শিক্ষক- শিক্ষিকাদের  স্কুলে আসতে হবে কিনা ! কোথাও বিতর্ক ছুটি দেওয়া উচিৎ হয়েছে কিনা ! 
এমন অবস্থায়, শিক্ষকদের কিছু কিছু সংগঠন এক ধাপ এগিয়ে রাস্তায় আন্দোলনে নেমেছেন ছুটির বিরুদ্ধে এবং শিক্ষা দপ্তরে ডেপুটেশন দিয়েছেন। যদিও শিক্ষকদের একাংশ এই আন্দোলন বা ডেপুটেশন ভালো চোখে দেখছেন না ! 

আবার এই ভেদাভেদ প্রকট হয়েছে , ঘূর্ণিঝড় পেরিয়ে তাপমাত্রা আরও তেজী হওয়ার জন্য। অঞ্চল ভেদে আবার মতামত ভিন্ন - যেমন, বাঁকুড়া, পুরুলিয়ার তাপমাত্রা এমনিতেই রাজ্যের যেকোনো স্থানের চেয়ে বেশী থাকে তাই, শিক্ষকেরা এবং অভিভাবকরাও এই ছুটির পক্ষেই । কারন - বাঁকুড়া ,পুরুলিয়া বা বর্ধমান জেলার তাপমাত্রা এমনিতেই লাগামছাড়া হয়ে উঠে ।

তবে, হটাত কিছু কিছু শিক্ষক সংগঠন ছুটির বিরুদ্ধে এত সক্রিয় হয়ে উঠলেন কেন , সে প্রশ্ন ভাবাচ্ছে অবশ্যই। কারন সরকার তার বিজ্ঞপ্তিতেই জানিয়ে রেখেছেন পরিস্থিতি অনুযায়ী ছুটির নির্দেশিকা পরিবর্তন করা হতে পারে যেকোনো সময়।

পরিস্থিতি যাইহোক দেখা যাক , আন্দোলনের জেরে ছুটির কোন দিনক্ষণ পরিবর্তন হয় নাকি ছুটি তার  তার পূর্ব পরিকল্পনা মত চলতে থাকে ।



এই জাতীয় তথ্যের যাবতীয় আপডেট আপনাদের ফেসবুকে পেতে  লাইক করুন আপনাদের ফেসবুক পেজ ডিজিটাল বার্তা - 


Wednesday, 19 December 2018

December 19, 2018

আজকের রাজ্য ট্রাইবুনাল এ মহার্ঘ্য ভাতা সংক্রান্ত মামলার ফলাফল - বিস্তারিত

দেখেনিন এক নজরে ঠিক কি বললেন স্যাট'এর বিচারপতিরা শুনানিতে 



দীর্ঘ টালবাহানার পর আজ স্টেট ট্রাইব্যুনালে ছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারী কর্মীদের  দীর্ঘদিনের  বকেয়া মহার্ঘ ভাতার রায়দান ,কারন- ইতিপূর্বে স্যাট'এর বিচারপতিরা জানিয়ে দিয়েছিলেন যে ১৯ই ডিসেম্বর এর মধ্যে হাইকোর্ট থেকে যদি সময় চেয়ে রাজ্য সরকার কোন নির্দেশ আনতে পারে তাহলে ভালো ,নচেৎ স্যাট এর বিচারপতিরা ১৯ তারিখ জানিয়ে দেবেন নিজেদের মতামত।


প্রসঙ্গত , রাজ্য সরকারী কর্মীরা অনান্ন্য রাজ্যের তুলনায় বা কেন্দ্রের তুলনায় প্রায় ৫০ শতাংশ কম পান মহার্ঘ ভাতা এবং পিছিয়ে আছেন পে-কমিশনের নিরিখেও। যা নিয়ে হয়েছে মামলা হাই কোর্টে। হাই কোর্ট থেকে মামলা পাঠানো হয়েছে রাজ্যের ট্রাইব্যুনালে , সেখান থেকে আবার রাজ্য রিভিউ পিটিশন করেন হাই কোর্টে , যার শুনানি হওয়ার কথা ছিল গত ১০ই ডিসেম্বর কিন্তু সেদিন রাজ্যের জমা দেওয়া রিভিউ পিটিশন ত্রুটি পূর্ণ থাকায় বিচারপতিরা গ্রহন করেন নি এবং পুনরায় জমা দেওয়ার নিদান দিয়েছিলেন।

আসুন দেখাযাক এক কথায়  আজ স্যাট'এর বিচারপতিরা কি বললেন -

"হাইকোর্টের কোন ভিউ ব্যাতিত স্যাট কোন সিদ্ধান্ত নিতে পারে না । পরবর্তী তারিখ - ২৪/০১/২০১৯"

অর্থাৎ, রাজ্য সরকারের করা রিভিউ পিটিশনের শুনানি হাইকোর্টে না হওয়া পর্যন্ত স্যাট কোন রায় দিতে পারেন না। কারন- ইতিমধ্যে রাজ্য সরকার হাইকোর্টে একটি রিভিউ পিটিশন জমা দিয়েছেন এবং কোর্ট তা গ্রহন করেছে ।
তাই, সেই রিভিউ পিটিশনটির নিষ্পত্তি হওয়া প্রয়োজন আগে এবং সেখানে কোর্ট কি বলছে তা দেখেই স্যাট কিছু রায় দিতে পারবেন।
রাজ্য সরকারের কর্মীরা কিন্তু অনেকটাই আশাবাদী ছিলেন আজকের শুনানির ব্যাপারে এবং তাকিয়ে ছিলেন আজকের শুনানির দিকে । কারন- স্যাট আগে রাজ্যকে বলেছিলেন যে ১৯ই ডিসেম্বর এর মধ্যে রিভিউ পিটিশন সংক্রান্ত হাইকোর্টের মতামত জমা দিতে হবে। কিন্তু রাজ্য সরকার হাইকোর্টে আজ পর্যন্ত কোন ভিউ আনতে পারেনি । তাই স্বাভাবিক ভাবেই আশাবাদী ছিলেন রাজ্য সরকারী কর্মচারীরা যে আজ হয়ত  পরিবর্ত তারিখের পরিবর্তে কিছু একটা ফয়সালা শোনাবেন ট্রাইব্যুনালের বিচারপতিরা।

তবে দিনের শেষে , - রায়দান নয় ...বিচারপতিরা দিলেন পরিবর্ত তারিখের নিদান। কার্যতই হতাশ কর্মীরা।

শুধুমাত্র মামলাটির আজকের   শুনানির মূলকথা  জানানো  হল ।




এ জাতীয় খবরের  আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ-

Saturday, 8 December 2018

December 08, 2018

২০১৯ সালের ১লা এপ্রিলের পর গাড়ি কিনলে প্রতিটি গাড়িতে বাধ্যতামূলক ভাবে থাকছে HSRP ! এটা কি জানুন বিস্তারিত

HSRP ! এবার প্রতিটি গাড়িতেই বাধ্যতামূলক ভাবে থাকবে ১লা এপ্রিল ২০১৯ সালের পর


আপনি কি নতুন গাড়ি কিনছেন  বা কিনেছেন ! তাহলে আপনাদের জেনে নেওয়া প্রয়োজন , সম্প্রতি ভারতের কেন্দ্রীয় পরিবহন দপ্তর মোটর ভেহিকেল রুল ১৯৮৯ এর সংশোধন করেছে সম্প্রতি এবং সেই সংশোধন অনুযায়ী এবার থেকে নতুন গাড়ি কিনলে সেই সব প্রতিটি গাড়িতেই লাগান থাকবে HSRP এবং এই মর্মে জারী হয়েছে বিজ্ঞপ্তিও । 

এ সম্পর্কিত একটি তথ্য  গত ৬ই ডিসেম্বর প্রথম প্রকাশ্যে আনে ভারতের প্রেস ইনফর্মেশন বুর‍্য(PIB)। তাতে জানানো হয়েছে যে প্রতিটি গাড়ি যেগুলি ১লা এপ্রিল ২০১৯ সালের পর কেনা হবে তাতে বাধ্যতামূলক ভাবে লাগান থাকবে HSRP !

কিন্তু জনসাধারণের মনে বিভ্রান্তি অনেক ! তাদের প্রশ্ন  কি এই  HSRP !? কিভাবে লাগাতে হবে এটি ! এই এর কাজই বা কি !?

তবে ঘাবড়াবার কিছু নেই । কারন -  এ ব্যাপারে ডিজিটাল বার্তা খবর নিয়ে জানতে পেরেছে যে , এই HSRP  আর কিছুই না এর ফুল নাম হল - (HIGH-SECURITY REGISTRATION PLATE ) । আর এটি ক্রেতাকে আলাদা ভাবে লাগাতেও হবে না । প্রতিটি গাড়ি উৎপাদনকারী সংস্থা'কে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে সরকার,  তারাই এবার এই এই  HSRP ( HIGH-SECURITY REGISTRATION PLATE ) সহ গাড়ি বাজারে আনবে ১লা এপ্রিল ২০১৯ এর পর। অর্থাৎ, আপনি যদি ১লা এপ্রিল ২০১৯ এর পর গাড়ি কেনেন তাহলে আপনার গাড়িতে আগের থেকেই লাগান থাকবে এই HSRP । 


LIKE OUR FACEBOOK PAGE - DIGITAL BARTA 


তবে গাড়ি ডিলার দের সাথে যোগাযোগ করলে আপনার পুরানো গাড়িতেও এটি লাগাতে কোন বাধা নেই ।

এবার দেখা যাক এর কাজ কি ? - কেন্দ্রীয় পরিবহন দপ্তর থেকে জানানো হচ্ছে যে , বর্তমানে গাড়ি চুরির প্রবনতা বৃদ্ধি পাচ্ছে দ্রুত! আর একবার চুরি হয়ে গেলে সেই গাড়ি উদ্ধার করা খুব ই মুশকিল হয়ে পড়ছে ! কারন- সেই গাড়ি গুলি বিভিন্ন গোপন গ্যারেজ এ পরিবর্তন করে অনান্য রাজ্যে প্রেরন করা হয় ,তাই সেগুলি ট্র্যাক করা  পুলিসের দুঃসাধ্য হয়ে ওঠে ।
তাই, মোটর ভেহিকেল রুল ১৯৮৯ এর কিছু সংশোধন করে এই নতুন নিয়মে প্রতিটি গাড়িতে HSRP ( HIGH-SECURITY REGISTRATION PLATE ) বসানো বাধ্যতামূলক করা হয়েছে , যাতে গাড়ি গুলি ট্র্যাক করা আরও কিছুটা সহজ হবে এবং চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া গাড়ি ট্রেস করতেও সুবিধা হবে ।

প্রসঙ্গত , জানিয়ে রাখি ইতিপূর্বে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে কেন্দ্রীয় পরিবহন দপ্তর থেকে জনগনের সুবিধার জন্য - কি সেগুলি !? দেখুন নিচে ->

১। পরিবহন দপ্তর থেকে আনা হয়েছে  M-PARIBAHAN APP  যেখানে আপনি আপনার গাড়ি সংক্রান্ত যাবতীয় তথ্য স্টোর করে রাখতে পারেন অনলাইন । তাতে সুবিধা অনেক - যেমন কোথাও যদি গাড়ির কাগজপত্র নিয়ে যেতে ভুলে যান তাহলে সেই অ্যাপ এই আপনাকে সাহাজ্য করবে অর্থাৎ, আর কাগজপত্র বয়ে নিতে যেতে হবে না আপনাকে !
এই খবরের বিস্তারির জানতে নিচের লিঙ্কে ক্লিক করে দেখুন - 



আপনাদের অনুরোধে এখানে সেই কপি দেওয়া হল - নিচে দেখুন 

২।  আরও পড়ুন গাড়ি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর ঃ আপনি জানেন কি এখন ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য দালাল ধরার প্রয়োজন হয়না । আপনি নিজেও বাড়ীতে বসেই অনলাইনে লাইসেন্সের জন্য আবেদন করতে পারেন । - জেনে নিন বিস্তারিত এখানে ---->







এটাই সেই HSRP সংক্রান্ত নোটিস যা  PIB থেকে প্রকাশ করা হয় ৬ই ডিসেম্বর ২০১৮ 




এ জাতীয় খবরের  আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ-


LIKE OUR FACEBOOK PAGE - DIGITAL BARTA 
৩।  ট্রাফিক আইন সম্পর্কিত এই তথ্যগুলি আপনি  জানতেন কি !? যদিও এগুলি আমরা আমাদের ফেসবুক পেজ ডিজিটাল বার্তা তে আগেই এগুলি প্রকাশ করেছিলাম .........যদি না জেনে থাকেন তাহলে জেনে রাখুন ও অন্যদের মধ্যে শেয়ার করে নিন ......