Digital Barta

Digital Barta - An online news portal 24Hours at your service. Here we Value the Genuine news only.

Don't Miss! Grab the Deal Now

Breaking

Showing posts with label Teacher Transfer Portal. Show all posts
Showing posts with label Teacher Transfer Portal. Show all posts

Monday, 2 August 2021

August 02, 2021

ট্রান্সফার প্রকল্পের বেশ কিছু নিয়মের বেড়াজাল ! খুশি নন বহু শিক্ষক !

 উত্সস্রী ! নিয়মের বেড়াজালে আটকে বহু শিক্ষক !


গত  ২ রা অগাস্ট থেকে শিক্ষকরা বদলির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে  অনলাইনে , এবার থেকে বদলির জন্য আর কোথাও দৌড়ঝাপ করবার প্রয়োজন হবে না ! বাড়িতে বসেই অনলাইনে আবেদন জমা করতে পারবেন ......

ওনাদের কথায় , উদ্যোগ ভালো সন্দেহ নেই কিন্তু তাতে আরো কিছু নিয়ম নীতি লঘু করা বা সংযোজন করার প্রয়োজন আছে  -

আসুন এক নজরে দেখে নেওয়া যাক বেশ কয়েকটি  গুরুত্বপূর্ন নিয়মের বেড়াজাল  : 

১. একই  পোস্টে  এবং একই  স্কুলে  নুন্যতম ৫ বছর না হলে আবেদন করতে পারবেন না !
 - নতুন নিযুক্ত শিক্ষকদের কথা ভেবে বা যারা স্বেচ্ছায় ইতিমধ্যেই বদলি নিয়েছেন ওনাদের কথা ভেবে নিয়ম তৈরী করা হলেও , এই নিয়মের বেড়াজালে আবেদনের সুযোগ টুকুও পাচ্ছেন না বহু শিক্ষক শিক্ষিকা ! বিশেষভাবে প্রাথমিক শিক্ষকদের অনেকেই আটকে পড়ছেন , কারণ - নিজেরা না চাইলেও রাজ্য সরকার rationalization এর নামে ওনাদের বছর দুয়েক আগে অন্য স্কুলে বদলি করেন ! ফলত ওনারা সর্বমোট ৫ বছরের বেশি কাজ করলেও হারাচ্ছেন আবেদনের সুযোগ !!

একই পোস্টে নুন্যতম পাঁচ বছর কাজ না হলে আপনি আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না !
এখানেও বঞ্চিত হচ্ছেন অনেক শিক্ষক ! কারণ - এমন অনেক শিক্ষক আছেন যাদের চাকুরিকাল পাঁচ বছরের অনেক বেশি কিন্তু হয়ত বছর দুয়েক আগে ওনারা প্রধান শিক্ষক হিসেবে প্রমোশন পান ...ফলত ওনারাও বঞ্চিত থেকে যাবেন আবেদন করার সুযোগ থেকে 

__________________________________________________________________________________

কি কি ডকুমেন্ট রেডি রাখতে হবে উত্স্স্রী তে আবেদনের  পূর্বে দেখে নিন একনজরে এবং আবেদব করার আগে সেগুলি  হাতের কাছে রেডি রাখুন  - নয়টি গুরুত্বপূর্ন ডকুমেন্ট  ক্লিক করুন দেখার জন্য

 _______________________________________________________ 

২. উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক শিক্ষিকাদের জন্য লাগু হবে ১০% নিয়ম !

অর্থাৎ কোনো উচ্চ মাধ্যমিক স্কুলের সর্বমোট শিক্ষক শিক্ষিকাদের মধ্যে শুধুমাত্র ১০% শিক্ষক কে ট্রান্সফারের জন্য বিবেচিত করা হতে পারে , সংখ্যাটা ১০ জনে ১ জন !


৩. আগে ছিল নুন্যতম দুই বছর , এখন সেটা পাঁচ বছর !

আগে ট্রান্সফারের আবেদনের  জন্য নুন্যতম দুই বছর বা চাকুরী কনফার্ম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হতো , তা বর্তমান উত্সস্রী তে অপেক্ষা করতে হবে নুন্যতম পাঁচ বছর ! 

TO Download Whatsapp "Hi" To 9732 680 693
Or
Click Here To Install From Play Store
Buyer India

GET CASHBACK ON SHOPPING & RETURN


৪. মিউচুয়াল ট্রান্সফারে পাঁচ বছরের ফাঁস :
এক্ষেত্রেও শিক্ষক শিক্ষিকারা খুসি নন ! কারণ - মিউচুয়াল ট্রান্সফার আগে প্রাথমিক ও মাধ্যমিক উভয় ক্ষেত্রেই কিছুটা শিথিল থাকলেও এখন তাতেও পরেছে নুন্যতম পাঁচ বছরের বেড়াজাল ! 

যেকোনো তথ্য সরাসরি আপনাদের ফেসবুকে
আপডেট পেতে  লাইক দিয়ে সঙ্গে থাকুন ফেসবুক পেজ
 - DigitalBarta

LIKE OUR FACEBOOK PAGE - DIGITAL BARTA 


August 02, 2021

কিভাবে ধাপে ধাপে আবেদন করবেন উত্সস্রী প্রকল্পে ! দেখে নিন

 ট্রান্সফার পোর্টালে আবেদন করার পদ্ধতি দেখে নিন



মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু গত ৩১ শে জুলাই রাজ্যের সমস্ত শিক্ষকদের জন্য উদ্বোধন করেছেন " উত্সস্রী " প্রকল্প , যার সুফল পাবেন  প্রাইমারি থেকে উচ্চ মাধ্যমিক স্তরের সমস্ত শিক্ষক শিক্ষিকা 

শিক্ষামন্ত্রীর ঘোষনা মত এবার শিক্ষক শিক্ষিকারা চাইলেই বদলি নিতে পারবেন নিজের বাড়ির কাছাকাছি কোন স্কুলে এবং সেই জন্যই এই পোর্টাল চালু করেছে রাজ্য সরকার .....

গত  ২ রা অগাস্ট থেকে শিক্ষকরা বদলির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে  অনলাইনে , এবার থেকে বদলির জন্য আর কোথাও দৌড়ঝাপ করবার প্রয়োজন হবে না ! বাড়িতে বসেই অনলাইনে আবেদন জমা করতে পারবেন ......

কিন্তু , আবেদনের আগে ভালো ভাবে দেখে নিন ধাপে ধাপে কিভাবে নির্ভুল আবেদন জমা করবেন আপনার উর্ধতন কর্তৃপক্ষের কাছে ? 
কারণ - একবার আবেদন ফায়নালায়জ করে দিলে তা আর এডিট করা সম্ভব হবে না!


----------------------------------------------------------------------------------------------------------------------------
তবে , আবেদন করার পদ্ধিতি জানার আগে জেনে নিন কি সেই গুরুত্বপূর্ন নয়টি পয়েন্ট এবং রেডি রাখুন হাতের কাছে ....: জানার জন্য ক্লিক করুন এখানে 

----------------------------------------------------------------------------------------------------------------------------


▶️(1) উৎসশ্রী পোর্টালে  লগইন করে " টিচার ট্রান্সফার " অপশনে ক্লিক করুন এবং ইউনিক আইডি, প্যান নম্বর দিয়ে লগইন করুন। মোবাইলে OTP এলে ওটিপি  দিয়ে এগিয়ে যান।

▶️(2).পরবর্তী  Window-3   খুললেই নিজের  Code, Academic Section, School Name, District Name, Gender, Subject, School Category, District, Sub Division অপশনগুলি চেক করে নেবেন ।
 
▶️(3)  টিচার ট্রান্সফার  ডাউনলোড করে আগেই পড়ে নেবেন।  জেলার 3টি স্কুল ভেকেন্সি অনুসারে অপশন বাছাই করতে পারেন..... 

▶️(4) পরবর্তী Window-5 5 মেনমেনুর মধ্যে 6 টি অপশনের মধ্যে যেকোন একটি ( 5a, 5b,5c,5d, 5e, 5f) অপশন Applicable  সেটির প্রয়োজনীয় ডকুমেন্টস  রেডি করে রাখুন হার্ড কপি এবং সফট কপি  (পিডিএফ)। 
(I) 5a- Medical Reason Self- বিভিন্ন রোগ
(II) 5b- Female Teacher Transfer Ground- সন্তান, ডিভোর্স
(III) 5c- Teacher Of Age 57 Reason- হোম ডিস্ট্রিক্ট ট্রান্সফার
(IV) 5d-Medical Reason Others -
(V) 5e-Any Other Reason ( Distance) -ডিস্ট্রেন্স ( বাড়ি থেকে স্কুল, সার্ভিস) 
( VI) 5f- Physical Handicapped ( PH) প্রতিবন্ধী শিক্ষক,শিক্ষিকা ও শিক্ষাকর্মী -40%

TO Download Whatsapp "Hi" To 9732 680 693
Or
Click Here To Install From Play Store
Buyer India

GET CASHBACK ON SHOPPING & RETURN


▶️(5) Window-6 এ উপরের তথ্য ও ডকুমেন্ট আপলোড করার পর আপডেট ও ফায়নালায়জ  করতে হবে।
 
▶️(6) " ফাইনালাইজ " করার পর কোন তথ্য এডিট ও পরিবর্তন করা যাবে না। সুতরাং, অত্যন্ত সতর্কভাবে আপলোড করবেন। 

▶️(7) ফায়নালায়জ  করার পর তিনটি সিলেক্টেড  স্কুল ও সেলফ ট্রান্সফার  প্রোপসাল আইডি  পাবেন, সেটি লিখে রাখুন ও ডাউনলোড করে প্রিন্ট করে রাখুন।

▶️(8) আবেদন করার পর তার স্টেটাস দেখতে পাবেন Window-8 এ। HOI, DI, WBSED ,WBCSSC, WBBSE কোন লেভেলে Application আছে। 

▶️(9) Window-9 তে Teacher Transfer Eligibility Marks দেখতে পাবেন।


যেকোনো তথ্য সরাসরি আপনাদের ফেসবুকে
আপডেট পেতে  লাইক দিয়ে সঙ্গে থাকুন ফেসবুক পেজ
 - DigitalBarta

LIKE OUR FACEBOOK PAGE - DIGITAL BARTA 



August 02, 2021

উত্সস্রী - ভয় নাকি ভরসা ! দোলাচলে শিক্ষকেরা !

 ভয় নাকি ভরসা ! দোলাচলে শিক্ষকেরা !

 


মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু গত ৩১ শে জুলাই রাজ্যের সমস্ত শিক্ষকদের জন্য উদ্বোধন করেছেন " উত্সস্রী " প্রকল্প , যার সুফল পাবেন  প্রাইমারি থেকে উচ্চ মাধ্যমিক স্তরের সমস্ত শিক্ষক শিক্ষিকা 

শিক্ষামন্ত্রীর ঘোষনা  মত এবার শিক্ষক শিক্ষিকারা চাইলেই বদলি নিতে পারবেন নিজের বাড়ির কাছাকাছি কোন স্কুলে এবং সেই জন্যই এই পোর্টাল চালু করেছে রাজ্য সরকার .....

গত  ২ রা অগাস্ট থেকে শিক্ষকরা বদলির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে  অনলাইনে , এবার থেকে বদলির জন্য আর কোথাও দৌড়ঝাপ করবার প্রয়োজন হবে না ! বাড়িতে বসেই অনলাইনে আবেদন জমা করতে পারবেন ......

স্বাভাবিকভাবে বলা যেতেই পারে শিক্ষক শিক্ষিকাদের বদলির জন্য এরকম উদ্যোগ এই প্রথম তবে যাদের জন্য এই উদ্যোগ সেই  শিক্ষক শিক্ষিকারা মিশ্র প্রতিক্রিয়া জানালেন -

ওনাদের কথায় , উদ্যোগ ভালো সন্দেহ নেই কিন্তু তাতে আরো কিছু নিয়ম নীতি লঘু করা বা সংযোজন করার প্রয়োজন আছে , এ প্রসঙ্গে পুরুলিয়া জেলার বেশ কিছু শিক্ষক শিক্ষিকা জানিয়েছেন ( মেল মারফৎ ) যে , এই প্রকল্পের ফলে ওনারা চরম ভাবে বঞ্চিত হতে চলেছেন !!

কারণ - নির্বাচনের আগেই রাজ্য সরকার দশ হাজার জনের বদলির এক তালিকা তৈরী করেন এবং সেই তালিকা থেকে ইতিপূর্বেই প্রায় সাত হাজার জন শিক্ষকের বদলি হলেও  কোনো এক অজানা কারণে বঞ্চিত থেকে গেল পুরুলিয়া জেলায় কর্মরত বাকুড়া জেলার শিক্ষকেরা !!

এবার এই নতুন "উত্স্স্রী " প্রকল্পে সেই রকম অনেক  শিক্ষক/শিক্ষিকা  আবেদন করার সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছেন নিয়মের ঘেরাটোপে !

যেমন - একজন শিক্ষক মশায় , যিনি প্রায় বছর পনেরো  চাকুরী করলেও, তিনি আবেদনের যোগ্য বলে বিবেচিত হচ্ছেন না ! শুনতে অবাক লাগলেও নিয়মের বেড়াজালে এমনটাই হচ্ছে !
কারণ উনি হয়তো  তিন বছর আগে প্রধান শিক্ষক হিসেবে প্রমোশন পান আর উত্সস্রী'র  নতুন নিয়মে বলা আছে একই পোস্ট এ মিনিমাম পাঁচ বছর কাজ করলে তবেই আবেদন করা যাবে ! 

আবার সমস্যার কথা শুনিয়েছেন উচ্চ প্রাথমিক স্কুলের শিক্ষকেরাও , ওনাদের মতে কয়েকটি বিষয়ে বেশ কিছু ধোয়াসা থেকেই যাচ্ছে যা পোর্টাল পুরোপুরি শুরু না হলে বোঝা যাবে না এই পোর্টাল কতটা সুবিধা করে দিতে পারবে শিক্ষকদের !

TO Download Whatsapp "Hi" To 9732 680 693
Or
Click Here To Install From Play Store
Buyer India

GET CASHBACK ON SHOPPING & RETURN

উচ্চ মাধ্যমিক শিক্ষকদের ক্ষেত্রে স্কুলের মোট শিক্ষকদের মধ্যে ১০% শিক্ষককে ছাড়া হতে পারে ! অর্থাৎ স্কুলের শিক্ষক শিক্ষিকা মাইল ১০ জন থাকলে তার মধ্যে একজনকে ছাড়া হবে , তার মধ্যে আবার মহিলাদের ক্ষেত্রে বেশ কয়েকটি অগ্রাধিকার দেওয়া হয়েছে নিয়মে ! তাই উচ্চ মাধ্যমিক শিক্ষকদের মধ্যেও কিছুটা হতাশা ধরা পড়ছে !

আবার আগে মিউচুয়াল ট্রান্সফার যেকোনো সময় আবেদন করে গেলেও এখন সেখানেও পাঁচ বছরের বেড়াজাল লাগু হয়েছে !

অন্যদিকে , প্রাথমিক  শিক্ষকদের মধ্যে এমন অনেক শিক্ষক আছেন যারা ইতিমধ্যেই ১০ বছরের বেশি কাজে আছেন কিন্তু আবেদন করতে পারবেন না ! কারণ হিসেবে জানতে পারা গেল রাজ্য সরকার rationalization  এর নমে বছর দুয়েক আগে অন্য স্কুলে তাদের বদলি করেন , ফলে নতুন স্কুলে যোগ দেওয়ার পর পাঁচ বছর অতিক্রান্ত না হওয়ায় ওনারাও আবেদন করতে পারবেন না বদলির জন্য ! অথচ ওনারা আজ দীর্ঘদিন বাড়ি থেকে ১০০ -১৫০ কিমি দুরের স্কুলে কাজ করে চলেছেন .....

__________________________________________________________________________________

কি কি ডকুমেন্ট রেডি রাখতে হবে উত্স্স্রী তে আবেদনের  পূর্বে দেখে নিন একনজরে এবং আবেদব করার আগে সেগুলি  হাতের কাছে রেডি রাখুন  - নয়টি গুরুত্বপূর্ন ডকুমেন্ট  ক্লিক করুন দেখার জন্য

 _______________________________________________________ 

এই সমস্ত বিষয়গুলি রাজ্যের শিক্ষা আধিকারিকদের কাছে তুলে ধরলে ওনারা জানান ,  মাননীয় শিক্ষামন্ত্রী উদ্বোধনের দিনই জানিয়েছিলেন , রাজ্যের শিক্ষক শিক্ষিকারা নিজেদের অভাব /অভিযোগ / প্রস্তাব যা কিছুই থাক সেগুলি আমাদের কাছে পাঠাতে পারেন আগামী ৩১শে অগাস্ট এর মধ্যে  এবং আমরা আগামীদিনে প্রয়োজন ভিত্তিক পরিবর্তন যদি কিছু করার থাকে তাহলে তা নিশ্চয় করা হবে ......

প্রসঙ্গত ২ রা অগাস্ট থেকে শুরু হয়েছে বদলির জন্য আবেদন  গ্রহনের কাজ ....স্বাভাবিক ভাবেই রাজ্যের প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্কুলের  শিক্ষক/শিক্ষিকাদের  পাখির চোখ এখন "উত্সস্রী " !

তবে, পোর্টাল চালু হতেই নানাবিধ সমস্যায় জেরবার হতে হচ্ছে শিক্ষকদের ! অভিযোগ যে , স্কুল চয়েস করতে গেলে যে স্কুল গুলি দেখানো হচ্ছে ,বাস্তবে খোজ নিয়ে দেখা যাচ্ছে সেখানে কোনো পদ আসলে খালিই নেই !!

এই উত্সস্রী রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের নিজেদের উত্সে ( বাড়ির কাছে ) পৌছে দিতে পারবে কিনা তার জন্য অপেক্ষা করতে হবে আরো বেশ কয়েকটা মাস !!


যেকোনো তথ্য সরাসরি আপনাদের ফেসবুকে
আপডেট পেতে  লাইক দিয়ে সঙ্গে থাকুন ফেসবুক পেজ
 - DigitalBarta

LIKE OUR FACEBOOK PAGE - DIGITAL BARTA 

August 02, 2021

উত্সস্রী : আবেদনের আগে গুরুত্বপূর্ণ নয়টি ডকুমেন্ট দেখে নিন

 হাতের কাছে যা যা রাখবেন ট্রান্সফার পোর্টালে আবেদন করার আগে দেখে নিন ও তৈরী রাখুন
তাড়াহুড়ো করে ভুল করবেন না 


২ রা অগাস্ট থেকে শুরু হয়েছে বদলির জন্য আবেদন  গ্রহনের কাজ ....স্বাভাবিক ভাবেই রাজ্যের প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্কুলের  শিক্ষক/শিক্ষিকাদের  পাখির চোখ এখন "উত্সস্রী " !

তবে, পোর্টাল চালু হতেই নানাবিধ সমস্যায় জেরবার হতে হচ্ছে শিক্ষকদের ! অভিযোগ যে , স্কুল চয়েস করতে গেলে যে স্কুল গুলি দেখানো হচ্ছে ,বাস্তবে খোজ নিয়ে দেখা যাচ্ছে সেখানে কোনো পদ আসলে খালিই নেই !!

এই উত্সস্রী রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের নিজেদের উত্সে ( বাড়ির কাছে ) পৌছে দিতে পারবে কিনা তার জন্য অপেক্ষা করতে হবে আরো বেশ কয়েকটা মাস !!

তবে আপনি যদি রাজ্য সার্কের অধীন স্কুল গুলির শিক্ষক / শিক্ষিকা হন এবং আবেদন করার কথা ভাবছেন তাহলে দেরী না করে এখন থেকেই তৈরী রাখুন সমস্ত ডকুমেন্ট ...আসুন এক নজরে দেখে নিন গুরুত্বপূর্ণ নয়টি  ডকুমেন্ট কি কি ??


▶️(1) নিজের সার্ভিস  ইউনিক আইডি (৮ ডিজিট) ও প্যান কার্ড নম্বর (10 ডিজিট) রেডি রাখুন।

▶️(2) রেজিস্টার্ড মোবাইল নম্বর(iOSMS) যে নম্বরে ট্রেজারি থেকে  স্যালারি মেসেজ আসে , সেই নম্বরটি...


▶️(3) আপনার ইমেল আইডি 📧 ঠিক করে রাখুন। মোবাইলে মেল আইডি খুলে রাখুন।

▶️(4) উৎসশ্রী সাইটটি সেভ করে রাখুন ও লগইন করুন আবেদনের পূর্বে ও আবেদনের সময় । 

▶️(5) সব প্রয়োজনীয় ডকুমেন্ট ২০০ কেবির মধ্যে পিডিএফ তৈরি করে রেডি রাখুন। ডিসটেন্স  সার্টিফিকেট এর জন্য গুগল ম্যাপ  থেকে প্রিন্ট করে পিডিএফ( 200 KB) করে রাখুন।

▶️(6) ট্রান্সফার আবেদন করার আগে আপনার সাবজেক্ট, সেকশন, কোন জেলার কোন ব্লক ও সাবডিভিশনের স্কুলগুলি সিলেক্ট করবেন বলে মনস্থ করেছেন মোটামুটি ঠিক করে রাখুন। স্কুল VACANCY ড্রপ ডাউনেই পাওয়া যাবে। 

প্রাথমিকের ক্ষেত্রে মনস্থির করে রাখুন কোন সার্কেল এ আপনি যেতে চান সেটি এবং তার পার্শবর্তি দুইটি সার্কেল জেনে রাখুন , কারণ - একটি সার্কেল এ যদি শিক্ষক পদ খালি না পাওয়া যায় , তাহলে অন্য সার্কেলে সার্চ করবেন .....

DOWNLOAD THE APP NOW
TO Download Whatsapp "Hi" To 9732 680 693
Or
Click Here To Install From Play Store
Buyer India

GET CASHBACK ON SHOPPING & RETURN


▶️(7) স্কুল সিলেক্ট করার সময় নিশ্চিত ভাবেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে অপশন দেবেন। 

▶️(8) ডিসটেন্স সার্টিফিকেট  এর জন্য গুগল ম্যাপ থেকে প্রিন্ট বের করে স্থানীয় BDO অফিস থেকে আবেদন করে সংগ্রহ করে রাখুন , আবেদন করার সময় সাথে দেবেন গুগল ম্যাপ এর প্রিন্ট / নিজের এপয়েন্টমেন্ট / এড্রেস প্রূফ (আধার/ভোটার ) / কারেন্ট  পে স্লিপ  ➡ 

 মেডিকেল  ডকুমেন্ট BMOH থেকে সংগ্রহ করতে হবে। সেটি ডিআই CMOH কে দিয়ে ভেরিফাই  করাবেন। 


▶️(9). মেডিকেল গ্রাউন্ড  যারা দেখাবেন বলে ভেবেছেন সঠিক মেডিকেল থাকলেই দেবেন, ভুল তথ্য পেশ করবেন না। 

________________________________________________________________________________

" উত্সস্রী " ভয়ের নাকি ভরসার ! দোলাচলে শিক্ষক শিক্ষিকারা ! কি বলছেন এই উত্সস্রী সম্পর্কে রাজ্যের শিক্ষক / শিক্ষিকারা - জানতে ক্লিক করুন এখানে 


___________________________________________________________________________________